Sunday, May 10, 2026

বছর শুরুতে ছাঁটাই ওলায়, চাকরি গেল ২০০ কর্মীর

Date:

Share post:

গত বছর একসঙ্গে ১১০০ কর্মী ছাঁটাইয়ের পর নতুন বছরের প্রথম মাসে ফের ছাঁটাইয়ের পথে হাটল অ্যাপ ক্যাব(APP CAB) সংস্থা ওলা(OLA)। জানা গিয়েছে, ওলা ক্যাবস, ওলা ইলেকট্রিক ও ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে ছাঁটাই করা হয়েছে এই কর্মীদের।

এই ছাঁটাই প্রসঙ্গে সংস্থার তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, অপ্রয়োজনীয়তা কমিয়ে শক্তিশালী কাঠামো তৈরি করতেই এমন সিদ্ধান্ত। গত সাত মাসে সব মিলিয়ে ১ হাজারেরও বেশি কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি অধিগ্রহণ করা অ্যাভেল ফিনান্স অ্যাপটি বন্ধ করে সেটাকে ওলা মানির সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংস্থা। পাশাপাশি উন্নত পরিসেবার বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছে এই সংস্থা। অ্যাপ ক্যাব পরিষেবার পাশাপাশি ইভি ক্যাব পরিষেবা শুরু করতে চলেছে ওলা। সেরা চালকদের নেওয়ার পাশাপাশি জিরো ক্যানসেলেশন ও ১০০ শতাংশ অনলাইন পেমেন্টও চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অনেক সময়ই গন্তব্য জানার পরে গাড়ির চালকরা যাত্রাটি ক্যানসেল করে দেন। কিংবা নগদ টাকা দেওয়ার জন্যও চাপ দিতে থাকেন। এই ধরনের বিষয়কে পুরোপুরি বন্ধ করতে তৎপর ওলা। এই সবকিছুর সঙ্গেই ওলা স্কুটারে জোর দিচ্ছে সংস্থাটি।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...