Sunday, May 10, 2026

দক্ষিণেশ্বরে শ্যু*টআউট, ডাকাত ধরতে গিয়ে গু*লিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার

Date:

Share post:

ডাকাত ধরতে গিয়ে শ্যুটআউটে গুলিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার। শুক্রবার, বিকেলে দক্ষিণেশ্বরের (Dakhineswar) একটি গেস্ট হাউসে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteers)। তাঁর পায়ে গুলি লাগে। প্রথমে বেলঘড়িয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।

রহড়ার একটি প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনার কিনারা করতে ওই ডলফিন গেস্ট হাউসে অভিযান চালায় পুলিশ। গত সপ্তাহে ওই কারখানার মালিককে আটকে রেখে ৩০ থেকে ৩৫ লাখ টাকা লুঠ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে, গেস্ট হাউসে তল্লাশি চালাতে যায় পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

গেস্ট হাউসের কর্মীর বয়ান অনুযায়ী, শুক্রবার সকালেই প্রথমে আসেন একজন। তিনি পরিচয়পত্র দেখিয়ে ওই গেস্ট হাউসে ঘর নেন। এরপরে আর একজন আসেন। তিনি ওই ঘরে যান। তৃতীয়জন এলে গেস্ট হাউস থেকে নিষেধ করা হয়। কারণ এক ঘরে তিনজন থাকার নিয়ম নেই। তৃতীয় ব্যক্তি আসার ১০ মিনিটের মধ্যেই পুলিশ এসে দুষ্কৃতীদের ছবি দেখায়। তারপরেই পুলিশ ওই তিনজনের ঘরের দিকে যায়। এরপরে গুলির শব্দ শোনা যায়। দুষ্কৃতীদের গুলিতে আহত হন সিভিক ভলেন্টিয়ার।

তিন দুষ্কৃতীকেই গ্রেফতার করেছে পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...