Thursday, April 23, 2026

কোভিড সংক্রমণের জেরে অক্সিজেন সাপোর্টে ললিত মোদি ! খোঁজ নিলেন না সুস্মিতা

Date:

Share post:

কোভিড ১৯ (Covid 19) সংক্রমণের জেরে আপাতত অক্সিজেন সাপোর্টে আইপিএলের (IPL) প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি (Lalit Modi) । গত দু’সপ্তাহে দু’বার কোভিডের সংক্রমণের পাশাপাশি নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত ললিত(Lalit Modi) । শুক্রবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে (Lalit Modi Instagram Post) একগুচ্ছ ছবি শেয়ার করেন ললিত৷ সেখানে দেখা যায় তিনি হাসপাতালে শুয়ে আছেন৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন (Susmita Sen’s Brother Rajeev Sen)। যদিও বঙ্গতনয়ার তরফ থেকে এই নিয়ে কোনও মন্তব্য মেলেনি।

নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করে প্রাক্তন আইপিএলের চেয়ারম্যান জানান যে তিনি মেক্সিকোতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। ললিত মোদির অসুস্থতার খবর পাওয়ার পর সুস্মিতা সেনের ভাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। গত বছর ললিত মোদি সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। আর সেই থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। যদিও এরপর ব্রেকআপের খবর আসতেও দেরি হয় নি। তবে সবসময়ই সোশ্যাল মিডিয়াতে ললিত এবং সুস্মিতার সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। ললিত মোদির পোস্টে সুস্বাস্থ্য কামনা করে রাজীব সেনের কমেন্ট তাতে জল্পনা বাড়িয়েছে। কিন্তু প্রাক্তন বিশ্বসুন্দরী কেন একবারও খোঁজ নিলেন না তাই নিয়েও প্রশ্ন উঠছে টিনসেল টাউনে।

Related articles

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...