Thursday, May 14, 2026

আজ হকি বিশ্বকাপে ভারতের সামনে ইংল‍্যান্ড

Date:

Share post:

রবিবার হকি বিশ্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। হরমনপ্রীত সিংদের সামনে এবার ইংল্যান্ড। স্পেনকে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারত। অপরদিকে প্রথম ম্যাচে ওয়েলসকে পাঁচ গোলে বিধ্বস্ত করেছে ইংল‍্যান্ড। ফলে আজকের ম‍্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডকে সমীহ করলেও, বাড়তি গুরুত্ব দিতে নারাজ ভারতীয় শিবির। কোচ গ্রাহাম রিড তো বলেই দিচ্ছেন, ‘‘ইংল্যান্ড শক্তিশালী দল। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে। তবে আমার ছেলেরাও তৈরি। কাল মাঠে নেমে ওরা নিজেদের সেরাটাই দেবে।’’ প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট রিড আরও বলেন, ‘‘প্রথম ম্যাচ জেতাটা জরুরি ছিল। স্পেন ম্যাচে আমাদের রক্ষণ যে খেলাটা খেলেছে, তাতে কোচ হিসেবে আমি খুশি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভাল রেজাল্ট করতে গেলে রক্ষণকে আঁটসাঁট হতেই হবে।’’ তবে রিড স্বীকার করছেন, পেনাল্টি কর্নার নেওয়ার ক্ষেত্রে তাঁর দলকে আরও উন্নতি করতে হবে।

শক্তির বিচারে ভারত ও ইংল্যান্ডের মধ্যে খুব একটা পার্থক্য নেই। গত বছর দু’দল তিনবার পরস্পরের মুখোমুখি হয়েছি। প্রো লিগের প্রথম ম্যাচটা ৩-৩ ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। এরপর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দু’দলের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৪ ড্র হয়েছিল। রবিবারও একটি উপভোগ্য ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা।


Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...