Sunday, May 10, 2026

আসানসোলে পরিত্যক্ত খাদানের জলে ভেসে উঠল ৪ জনের দেহ

Date:

Share post:

একটি পরিত্যক্ত খাদানের জলে ভেসে উঠল চার-চারটি মৃতদেহ! যার মধ্যে একজন করে পুরুষ-মহিলা সহ ২জন শিশুও রয়েছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি বলেই খবর। পুলিশ তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় চাঞ্চল্য আসানসোলের এক গ্রামে।

আরও পড়ুন:আসানসোলের কয়লা খাদানে ধস! ভেতরে আটকে ২০-২৫ জন, বাড়ছে উদ্বেগ

আসানসোল উত্তর থানার অন্তর্গত তপসি এলাকায় পরিত্যক্ত পাথর খাদানটির গভীরতা প্রায় ৪০০ ফুট! মাঝে সরু মাটির রাস্তা। রাতে আবার সেই পথে আলোও জ্বলে না। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের।


এলাকার বাসিন্দারা দেখেন, খাদানের জলে ভাসছে ৪ জনের দেহ! খবর দেওয়া হয় থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলও। বেশ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় দেহগুলি। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মৃতের সম্ভবত একই পরিবারের। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে হয়তো পিছলে খাদানে পড়ে গিয়েছেন কিংবা আত্মহত্যা করেছেন। তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...