Tuesday, April 21, 2026

শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ড সিরিজের পরিকল্পনা শুরু রোহিতের

Date:

Share post:

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে বড় জয় পায় ভারত। লঙ্কানদের ৩১৭ রানে হারায় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। রবিবার লঙ্কানদের বিরুদ্ধে বড় জয়ের পর নিউজিল্যান্ড সিরিজ নিয়ে পরিকল্পনা শুরু ভারত অধিনায়ক রোহিত শর্মার।

এবার সামনে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে তিনটি একদিনের সিরিজ এবং তিনটি টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ১৮ জানুয়ারি থেকে শুরু একদিনের সিরিজ। সেই পরিকল্পনাও ইতিমধ্যে শুর হয়ে গিয়েছে রোহিতের। এই নিয়ে ম‍্যাচ শেষে রোহিত বলেন,” তিনদিন পরেই আগামী সিরিজ। আমরা দেখে নেব কী কী জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন। যে মাঠে খেলা হবে, সেখানকার পিচ দেখতে হবে। সেই অনুযায়ী আমাদের প্রথম একাদশ বেছে নিতে হবে। পাকিস্তানে জিতে এখানে এসেছে নিউজিল্যান্ড। হাল্কা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ জেতায় খুশি হিটম‍্যান। তিনি বলেন,”দারুণ একটা সিরিজ হল। অনেকগুলো ইতিবাচক দিক আছে এটাতে। ভাল বল করেছি, যে সময় উইকেট দরকার ছিল, সেই সময়ই পেয়েছি। ব্যাটাররা গোটা সিরিজ জুড়ে ভাল খেলেছে।”

তবে জয় পেলেও একটা আক্ষেপ রয়ে গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। রবিবার লঙ্কানদের বিরুদ্ধে বল হাতে ৪ উইকেট পান মহম্মদ সিরাজ। রোহিত চেষ্টা করেছিলেন সিরাজ যাতে ৫ উইকেট পান। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। আর এতেই আক্ষেপ যাচ্ছে না রোহিতের।

ম‍্যাচ শেষে রোহিত শর্মা বলেন,”সিরাজ যেভাবে বল করল সেটা দুর্দান্ত। ওর জন্য অতগুলো স্লিপ রাখাই যায়। শেষ কবে একদিনের ক্রিকেটে এমন ফিল্ডিং সাজানো হয়েছিল আমার মনে পড়ছে না। আমরা সবরকম চেষ্টা করেছিলাম যাতে সিরাজ ৫ উইকেট পায়। কিন্তু দুর্ভাগ্য যে ও পেল না। অনেক রকমের অস্ত্র রয়েছে সিরাজের। আরও অনেক কিছু অনুশীলন করছে ও।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...