Saturday, June 20, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হকি বিশ্বকাপের প্রথম ম‍্যাচে স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও দ্বিতীয় ম‍্যাচে ইংল‍্যান্ডের কাছে আটকে গেল ভারত। এদিন বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে ইংরেজদের সঙ্গে গোলশূন‍্য ড্র করল হরমনপ্রীত সিং-এর দল।

২) সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। গ্রুপের শেষ ম‍্যাচে শক্তিশালী মহারাষ্ট্রকে ২-১ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। বাংলার হয়ে দুই গোল সুরজিৎ হাঁসদা এবং দীপক রজক-এর।

৩) তিন ম‍্যাচের একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। রবিবার তৃতীয় একদিনের ম‍্যাচে লঙ্কানদের বিরুদ্ধে বড় জয় টিম ইন্ডিয়ার। এদিন শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারাল রোহিত শর্মার দল।

৪) রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করতেই একাধিক নজির গড়লেন বিরাট কোহলি। টপকালেন সচিনকে। আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজির গড়লেন বিরাট। একদিনের ক্রিকেটে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন তিনি।

৫) শনিবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হারে এটিকে মোহনবাগান। ম‍্যাচ হারলেও ফুটবলারদের খেলায় খুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ঘরের মাঠে আবারও মুম্বই কাঁটায় বিদ্ধ বাগান।

আরও পড়ুন:Breakfast news :. ব্রেকফাস্ট নিউজ

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...