Thursday, May 14, 2026

নেপালের বিমান দুর্ঘটনাতে প্রাণ হারান ইয়েতি এয়ারলাইন্সের মালিকও

Date:

Share post:

নেপালের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ইয়েতি এয়ারলাইন্স নিয়ে উঠে আসছে পুরনো তথ্য।পোখরায় যে বিমানটি ভেঙে পড়েছে, সেই বিমান সংস্থার ইতিহাসেও রয়েছে দুর্ঘটনার ছায়া। বছর তিনেক আগে ঠিক এভাবেই ইয়েতি এয়ারলাইন্সের মালিক আকাশপথে মারা গিয়েছিলেন।

আরও পড়ুন:গান্ধীজির শহিদ দিবসে দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালনের কর্মসূচি মোদি সরকারের

ইয়েতি এয়ারলাইন্সের মালিকের ছিলেন অ্যাং শেরিং শেরপা। ইয়েতির পাশাপাশি নেপালের আরও এক জনপ্রিয় বিমান সংস্থা তারা এয়ারলাইন্সের মালিকানা ছিল তাঁর। ২০১৯ সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নেপালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রবীন্দ্র অধিকারী অন্য কয়েক জন মন্ত্রীকে নিয়ে তেরথুম জেলায় নতুন বিমানবন্দর পরিদর্শনে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন অ্যাং শেরিংও।

৬ জনকে নিয়ে ভোর ৬টা নাগাদ হেলিকপ্টারটি আকাশে ওড়ে। গন্তব্য থেকে ফেরার পথে বেলা দেড়টা নাগাদ একটি পাহাড়ের উপর ভেঙে পড়ে কপ্টার। পাইলট-সহ কপ্টারে থাকা সকল যাত্রী এই দুর্ঘটনায় মারা যান।ঘটনার পর দাবি করা হয় কপ্টারে পাঁচ জনের বসার জায়গা ছিল। তাতে উঠেছিলেন ছ’জন। যদিও এর পরবর্তী তদন্ত নিয়ে কিছু জানা যায়নি।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...