Tuesday, May 12, 2026

সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা দল, ম‍্যাচ নিয়ে খুশি নন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য

Date:

Share post:

সোমবার রাতে শহরে ফিরল বাংলা দল। সন্তোষ ট্রফিতে বাংলা টানা পাঁচটি ম্যাচ জিতে পৌঁছে গিয়েছে মূলপর্বে। গ্রুপপর্বে অপরাজিত থেকেই সরাসরি মূলপর্বে পৌঁছে গিয়েছে বাংলা। তবে মূলপর্বে গেলেও খুশি নন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের দল।

সোমবার বাংলার কোচ বিশ্বজিৎ বলেন,”সকাল সাড়ে আটটা, সাড়ে এগারোটায় খেলা দিচ্ছে। কোনও নিয়মই নেই। এটা কি আমরা স্কুলের ম্যাচ খেলছি। এভাবে প্রফেশনাল ফুটবল চলে নাকি। ভারতের ফুটবল এ ভাবে এগোবে কী করে। এ ভাবে উন্নতি সম্ভব নাকি! মাঠ খারাপ, রেফারিং-এর মান খারাপ। কোনও মতে এতবড় একটা টুর্নামেন্ট করা যায় নাকি! এর পরেও আমরা আশা করব, ফুটবলের উন্নতি হবে!”

এখানেই না থেমে তিনি আরও বলেন, “মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে রেফারি আমাদের বেশ কয়েকটি হলুদ কার্ড দেখিয়েছে। আমাদের বিরুদ্ধে জোর করে ফাউল দিয়েছে। সব কিছু প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা জিতেছি। এটুকুই যা প্রাপ্তি।”

Related articles

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে...

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...