Wednesday, June 24, 2026

নজরে চব্বিশ! ফের নাড্ডাতেই ভরসা বিজেপির শীর্ষ নেতৃত্বের

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি (National Party President) পদে ফের মেয়াদ বাড়ল জে পি নাড্ডার (J P Nadda)। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, ২০২৪ লোকসভা নির্বাচনে (Loksabha Election) নাড্ডার নেতৃত্বেই লড়াই করবে গেরুয়া ব্রিগেড। আগামী বছরের জুন মাস পর্যন্ত দলের সর্বভারতীয় সভাপতির পদ সামলাবেন তিনিই। তবে খাতায়-কলমে নাড্ডা সভাপতি হলেও বকলমে দলের সংগঠনের রাশ হাতে রাখলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নাড্ডার নেতৃত্বে ২০২৪-এ আরও বেশি আসনে জয়ী হবে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনাথ সিং (Rajnath Singh) দলের সভাপতি হিসেবে জে পি নাড্ডার কার্যকাল বাড়ানোর প্রস্তাব রাখেন। আর সেই প্রস্তাবে ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্যরা সিলমোহর দেন।

উল্লেখ্য, সোমবার থেকেই দিল্লিতে ২ দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। সদ্যই নাড্ডার নিজের রাজ্য হিমাচল প্রদেশে ধরাশায়ী হয়েছে বিজেপি। দিল্লি পুরনিগমের নির্বাচনেও আপের কাছে হার মানতে হয়েছে। যার জেরে বিজেপির কর্মসমিতির বৈঠকের আগে বেশ চাপে ছিলেন নাড্ডা। এদিকে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে শীর্ষ সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের কথা যে ভাবা হচ্ছে না, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। মঙ্গলবার সেই ইঙ্গিতেই সিলমোহর পড়ল।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...