Saturday, May 9, 2026

১১৮ বছর বয়সে প্রয়াত বিশ্বের প্রবীণতম মানুষ সিস্টার আন্দ্রে

Date:

Share post:

১১৮ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের প্রবীণ তম মানুষ লুসেইল র‌্যান্ডন ওরফে সিস্টার আন্দ্রে(Sister Andre)। ফ্রান্সের বাসিন্দা এই মহিলা সেখানকার স্থানীয় সময় রাত্রি দুটো নাগাদ প্রয়াত হন। খ্রিস্টান সন্ন্যাসী সিস্টার আন্দ্রে বিশ্বের সকল জীবিত ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রবীণতম(oldest person)।

১৯০৪ সালে জন্মেছিলেন সিস্টার আন্দ্রে। ১৯ বছর বয়সে ক্যাথলিক ধর্ম গ্রহণ করার পর খ্রিস্টান সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের(second World war) সময়ে অসুস্থ সেনা জওয়ানদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। যুদ্ধ শেষের পর ২৮ বছর হাসপাতালে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। ২০২১ সালে করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তারপর থেকে ক্রমাগত নানান রকম বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন সিস্টার আন্দ্রে। মঙ্গলবার মধ্যরাতে প্রয়াত হলেন বিশ্বের প্রবীনতম মানুষ। উল্লেখ্য, গত বছর জাপানের কেন তানাকা ১১৯ বছর বয়সে মারা যাওয়ার পর সিস্টার আন্দ্রে বিশ্বের প্রবীনতম তম মানুষের খেতাব অর্জন করেন।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...