Monday, April 27, 2026

তদন্তের স্বার্থে খবরের সূত্র জানাতে বাধ্য থাকবেন সাংবাদিক, নির্দেশ আদালতের

Date:

Share post:

খবর সংগ্রহে সাংবাদিকরা(Journalist) এমন কিছু খবর করেন যেখানে সংবাদ-সূত্র প্রকাশ্যে আনা হয় না। এই নিয়মে এবার পরিবর্তন আসতে চলেছে। বুধবার এক মামলার রায়ে সিবিআই আদালতের(CBI Court) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থার কাছে খবরের সূত্র জানাতে বাধ্য থাকবেন সাংবাদিকরা।

ঘটনার সূত্রপাত ২০০৯ সালের এক মামলাকে কেন্দ্র করে। ওই বছরের ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে (Supreme Court) মুলায়ম ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানির ঠিক আগের দিন এই বিষয়ে একটি খবর ছাপা হয় সংবাদপত্রে। যা নিয়ে আপত্তি ওঠে মুলায়ম ও তাঁর পরিবারের তরফে। পরে জানা যায় ভুয়ো নথির ভিত্তিতে ওই সংবাদ প্রকাশ করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হলেও তদন্ত বেশিদূর এগোতে পারেনি। কারণ সাংবাদিক জানান, তিনি কোন সূত্রে খবরটি পেয়েছেন, তা প্রকাশ্যে বলতে পারবেন না। সেই মামলাতেই বুধবার সিবিআই আদালতের তরফে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়, তদন্ত চলাকালীন এক জন সাংবাদিক কোন সূত্রে খবর পেয়েছেন তা তদন্তকারী সংস্থার কাছে গোপন রাখতে পারেন না। তদন্তের প্রয়োজনে তাঁকে সবকিছু প্রকাশ করতে হবে।

নির্দিষ্ট সেই মামলার প্রসঙ্গ টেনে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অঞ্জলি মহাজন জানান, ২০০৯ সালের প্রকাশিত এই খবরটির মূল সূত্র কী এবং কোন নথিপত্রের ভিত্তিতে তা লেখা হয়েছিল, তার সম্পূর্ণ বিবরণ তদন্তকারী সংস্থার হাতে দিতে হবে সাংবিদককে। এইসঙ্গে সিবিআইকে নির্দিষ্ট মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি মহাজন।

Related articles

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায়...

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...