Monday, April 27, 2026

তৃতীয় দিনে হরিয়ানার বিরুদ্ধে দাপট বাংলার

Date:

Share post:

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হরিয়ানার ব্যাটারদের উপর দাপট দেখালেন বাংলার বোলাররা। প্রতিপক্ষকে ফলো অন করিয়ে জয়ের দোরগোড়ায় বাংলা। রোহিতকে ম্যাচের তৃতীয় দিনের শেষে ফলো অন করে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়েছে হরিয়ানা। বল হাতে দ্বিতীয় ইনিংসেও দাপট দেখান আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলরা। এখনও ৭৯ রানে পিছিয়ে হরিয়ানা। শুক্রবার সকালে সেই রানের মধ্যে বিপক্ষের বাকি তিন উইকেট তুলে নিতে পারলে বোনাস পয়েন্ট নিয়ে রঞ্জির নক আউট নিশ্চিত করে ফেলবেন মনোজ তিওয়ারিরা।

প্রথম ইনিংসে ৪১৯ রান করে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানে শেষ হয়ে যায় হরিয়ানার প্রথম ইনিংস। আকাশদীপ একাই নেন ৫ উইকেট। বৃহস্পতিবার তৃতীয় দিন নিজেরা ব্যাট না করে ২৫৬ রানে এগিয়ে থেকে হরিয়ানাকে ফলো অন করায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার রুখে দাঁড়ান বাংলার বোলারদের বিরুদ্ধে। বিনা উইকেটে ১২৯ রান তুলে ফেলে হরিয়ানা। কিন্তু বিপক্ষের ওপেনিং জুটি ভাঙেন সেই আকাশ দীপ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে বিধ্বংসী বাংলার পেসার। নেন ৩ উইকেট। আকাশের নেতৃত্বেই বাংলার বোলারদের দাপট অব্যাহত থাকে। বাংলার বাকি দুই পেসার মুকেশ এবং ঈশান নেন দুটি উইকেট করে।

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...