Sunday, May 17, 2026

জিজ্ঞাসাবাদে কিনারা করতে না পেরে এবার কুন্তল ঘোষের বাড়িতে ঢুকল ইডি

Date:

Share post:

দু’বার জিজ্ঞাসাবাদের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কোনও কিনারা করতে পারেনি সিবিআই। এবার হুগলির তৃণমূল যুবনেতার বাড়িতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটো দল নিউটাউনের চিনার পার্ক এলাকায় কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে বলে খবর।

আরও পড়ুন:ইচ্ছাপূরণ! মৃ*ত স্বামীর দেহ বাড়িতে আগলে রেখে ছেলেকে বিয়ে করাতে রাজি করালেন প্রৌঢ়া

প্রসঙ্গত, সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন কুন্তলের বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, তাপস তাঁদের জানিয়েছেন যে, বেআইনি শিক্ষক নিয়োগের টাকা নিয়েছেল কুন্তল। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য কুন্তলকে ডেকে পাঠানো হয়েছিল। বুধবার নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছেন কুন্তল।

বুধবার সিবিআই দফতরে বেশ কিছু নথি সঙ্গে নিয়ে হাজিরা দেন কুন্তল। এক ঘণ্টা থাকার পর বেরিয়ে যান। বুধবার দুপুরে নিজাম প্যালেসে এসেছিলেন তাপসের এক প্রতিনিধিও। নিজাম প্যালেস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিলেন কুন্তল। তাঁর প্রশ্ন ছিল, ‘‘আমি যদি টাকা নিতাম, সিবিআই কি এত সহজে আমাকে ছেড়ে দিত?’’


এর পর বৃহস্পতিতেও কুন্তল নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।এবার রাত পোহাতেই কুন্তলের ফ্ল্যাটে পৌঁছল ইডি।

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...