Monday, June 15, 2026

“দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি নিয়ে থানায় বিধায়ক! কিন্তু কেন?

Date:

Share post:

“দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি নিয়ে এবার থানায় ”দিদির দূত”! কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠকও করলেন স্থানীয় বিধায়ক। থানার বাউন্ডারির বাইরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে দলের কর্মী-সমর্থকরা। হাওড়ার ডোমজুড়ের ঘটনা।

আরও পড়ুন:‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে খাবার-বিতর্ক, মোক্ষম জবাব দিলেন শতাব্দী

দলের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে ”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি পালন করলেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। শুধু তাই নয়, দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ঢুকে পড়লেন থানাতেও! বাঁকড়া তদন্তকেন্দ্রে গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক।


কিন্তু পার্টির কর্মসূচি নিয়ে হঠাৎ থানার মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি দফতরে কেন? কল্যাণবাবু কারণ হিসেবে জানিয়েছেন, পুলিশ যাতে সাধারণ মানবিকতার সঙ্গে মানুষের অভিযোগ নেয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করতেই থানায় গিয়েছিলেন।

 

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...