Thursday, May 14, 2026

নিয়োগ দু*র্নীতির তদন্তে এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ED

Date:

Share post:

কুন্তল ঘোষের (Kuntal Ghosh) পর এবার হুগলিতে অন্য আরও এক নেতার বিরুদ্ধে নিয়োগ দু*র্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)নামের ঐ ব্যক্তির বাড়িতে সকাল থেকেই তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি (ED)সূত্রে খবর। শুক্রবার সকালেই জেলা পরিষদ সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) বলাগড়ের বাড়িতে পৌঁছে যায় ইডি-র একটি টিম। বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ১১ জনের সেই টিমে ইডি-র মহিলা আধিকারিকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে।

কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে? জানা যাচ্ছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দাদের হাতে যে সব তথ্য উঠে এসেছে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। তিনি এই মুহূর্তে হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের স্থায়ী সদস্য। তাঁর পড়াশোনা জিরাট কলেজে , এরপর তিনি জিরাট বাসস্ট্যান্ডে মোবাইলের সিম আর প্রসাধনীর দোকান চালাতেন এই শান্তনু। এরপর তিনি বিদ্যুৎ দফতরের কাজে যুক্ত হন। এরপর ধীরে ধীরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। জিরাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব পান প্রথমে। পরে ব্লকের পাশাপাশি জেলাতেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এরপর যুব সংগঠনের জেলা সভাপতিও পরে রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতির দায়িত্বও পেয়েছিলেন। এবার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায় কিনা সেটাই খতিয়ে দেখতে ইডির অভিযান।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...