Thursday, May 14, 2026

করোনা কাটতেই ‘লক্ষ্মীলাভ’ রেলের, একবছরে ২৮ শতাংশ আয় বৃদ্ধি

Date:

Share post:

করোনা দুঃসময় কাটিয়ে অবশেষে লক্ষ্মীলাভ রেলের(Indian Rail)। মন্দা কাটিয়ে যাত্রী ও পণ্য পরিবহণ বৃদ্ধির জেরে চলতি আর্থিক বছরে ২৮ শতাংশ বৃদ্ধি পেল রেলের রাজস্ব থেকে আয়। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনে টুইট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী(Rail Minister) অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw)। টুইটারে তাঁর দাবি, আর্থিক বছর শেষ হতে এখনও বাকি ৭১ দিন। তার মধ্যেই রেলের রাজস্ব আয় ছাপিয়ে গিয়েছে গত বছরকে।

টুইট করে কেন্দ্রীয় রেলমন্ত্রী এদিন জানান, চলতি আর্থিক বছরে রেলের আয় হয়েছে ১,৯১,১২৮ কোটি টাকা। তার মধ্যে যাত্রী ও পণ্য পরিবহণ থেকে আয় হয়েছে ৪২,৩৭০ কোটি টাকা। যা গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় অনেকটাই বেশি। রেলের আশা, চলতি আর্থিক বর্ষের শেষে রেলের রাজস্ব থেকে আয় বেড়ে দাঁড়াবে ২.৩৫ লক্ষ কোটি টাকা। রেলের রিপোর্ট অনুযায়ী, গত বছরের এপ্রিম মাস থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ১,১৮৫ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে ভারতীয় রেল। পণ্য পরিবহনের চাহিদা এতটাই বেশি যে প্রতি মাসে ২,২০০টি করে ওয়াগন ট্রেনের সঙ্গে জুড়তে হচ্ছে। এর পাশাপাশি ৬৩ কোটি ৪৮ লক্ষ যাত্রী রেল পরিষেবা গ্রহণ করেছেন। যা গতবারের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে মন্দা কাটিয়ে ব্যাপক লাভের মুখ দেখছে কেন্দ্রীয় রেল পরিবহন।

তবে এটাই শেষ নয়, রেলের আশা আগামী দিনে আরও বেশি লাভের মুখ দেখবে ভারতীয় রেল। তার কারণ বন্দে ভারত। রেল মন্ত্রক সূত্রে খবর, আরও বেশি বেশি করে বন্দে ভারত চালানোর পরিকল্পনা তৈরি হয়েছে। শুধু বসে যাত্রার পাশাপাশি শোয়ার ব্যবস্থা সম্পন্ন বন্দে ভারত ট্রেনও লাইন কাঁপিয়ে ছোটার অপেক্ষায়। আগামী দিনে আরও ৪০০টি বন্দে ভারত ট্রেন চালাতে চায় রেল।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...