Thursday, May 14, 2026

হঠাৎ পুতিনের অস্তিত্ব নিয়ে কেন প্রশ্ন তুললেন জেলেনস্কি

Date:

Share post:

প্রায় এক বছর হতে চলল রাশিয়া আর ইউক্রেনের (Russia v/s Ukraine) মধ্যে যুদ্ধ চলছে। সাময়িক বিরতির খবর মাঝেমধ্যে শোনা গেলেও যুদ্ধ (War) পুরোপুরি থেমে যাওয়ার কোনও লক্ষণ নেই। রাশিয়া (Russia) একের পর এক সামরিক শক্তির প্রয়োগ করা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে পাল্টা উত্তর দিচ্ছে ইউক্রেন (Ukrain)। ঠিক এই আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Oleksandrovych Zelenskyy)। সুইৎজারল্যান্ডের দাভোসে তিনি প্রশ্ন করেন পুতিন কি আদৌ আর বেঁচে আছেন? এরপর থেকেই জল্পনা শুরু বিশ্বজুড়ে।

সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (World Economic forum) বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।শুক্রবারের প্রাতরাশ বৈঠকে বৈঠকে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার কথাও বলা হয় জেলেনস্কিকে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি স্পষ্টভাবে জানান, “এব্যাপারে কার সঙ্গে এবং কী বিষয়ে আলোচনা হবে, তা আমার জানা নেই। রুশ প্রেসিডেন্ট আদৌ বেঁচে আছেন কি না, তিনিই সব সিদ্ধান্ত নিচ্ছেন কি না বা কে সিদ্ধান্ত নিচ্ছেন, তা বুঝতে পারছি না।” এরপরই কড়া প্রতিক্রিয়া আসে রাশিয়ার তরফে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কটাক্ষ করে পাল্টা জবাব দেন যে ইউক্রেনের কাছে পুতিন বড়সড়ো এক মাথাব্যথা। তাই এই ধরনের কথাবার্তা বলে নিজের দেশের লোকের মনোবল বাড়াতে চাইছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দিমিত্রি বলেন, “পুতিন ও রাশিয়ার অস্তিত্ব রয়েছে এবং থাকবে, এটা যত তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন ততই তা ইউক্রেনের পক্ষে মঙ্গলজনক হবে।”

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...