Tuesday, June 23, 2026

বেহালায় মর্মান্তি*ক পথ দুর্ঘট*না! লরির ধাক্কায় মৃ*ত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের

Date:

Share post:

ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা (Kolkata)। শনিবার সকালে লরির ধাক্কায় (Lorry Accident) মৃত্যু হল মহিলা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। বেহালার (Behala) সরশুনার রায়দিঘির ঘটনা। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে স্বামীর স্কুটারে চড়ে মুচিপাড়ার দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন সিভিক ভলান্টিয়ার সীমা দাস।

কিন্তু রাঘদিঘির কাছে আচমকাই একটি কুকুর স্কুটারটিকে তাড়া করে। আর সেকারণেই নিয়ন্ত্রণ হারিয়ে মহিলার স্বামীর স্কুটার উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়েন দম্পতি। আর সেই সময় পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি সিভিক ভলান্টিয়ারকে পিষে দেয়। মাথায় গুরুতর চোট পান সীমা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (Vidyasagar State General Hospital) ভর্তি করা হয়। তবুও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। পরে বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশের হস্তক্ষেপে ওই রাস্তায় ফের যানচলাচল স্বাভাবিক হয়। এদিকে চোখের সামনে নিজের স্ত্রীকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ ওই সিভিক ভলান্টিয়ারের স্বামী। শোকের ছায়া নেমেছে পরিবারে। এদিকে ঘাতক গাড়ি ও চালক পলাতক। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

 

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...