Wednesday, May 13, 2026

বাবার জন্মদিন পালন নিয়ে আরএসএস-কে তুলোধনা নেতাজি কন্যার

Date:

Share post:

চলতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মদিনটি (Birthday) বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তথা আরএসএস (RSS)। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দিনটি তারা ধুমধামের সঙ্গে পালন করবে। কিন্তু আরএসএস-এর এই কর্মসূচিকেই তীব্র কটাক্ষ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বোস পাফ (Anita Bose Pfaff)। তিনি সাফ জানিয়েছেন, এই পদক্ষেপ তাঁরা বাবার উত্তরাধিকার ও মতাদর্শের আংশিক শোষণ-এর জন্য করতে চাইছে। তাঁর অভিযোগ, আরএসএস-এর মতাদর্শের সঙ্গে জাতীয় নেতার মতাদর্শের কোনও মিল নেই। আরএসএস জাতীয়তাবাদী কিন্তু নেতাজি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন। দুটির ভিত্তি একেবারেই আলাদা। অনিতার কথায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেশের অন্যান্য যে কোনও রাজনৈতিক দলের তুলনায় কংগ্রেসের (Congress) মিল রয়েছে সবথেকে বেশি।

উল্লেখ্য, প্রতিবছরের মতো চলতি বছরেও নেতাজির জন্মদিন বিশেষ সমারোহ করে পালন করতে চলেছে কেন্দ্র। পিছিয়ে নেই আরএসএসও। দেশজুড়ে তারাও ২৩ জানুয়ারি মহা সমারোহে পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতায় শহিদ মিনার ময়দানে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচিতে যোগ দেবেন খোদ সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সংঘের তরফে সাফ জানান হয়েছে, নেতাজিকে মর্যাদার সঙ্গে সম্মান জানানো হবে। আর সংঘের এই ‘অতিসক্রিয়তাকেই’ স্রেফ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলেই মনে করছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ।

অনিতার আরও অভিযোগ, আমি আরএসএস-এর মতাদর্শ সম্পর্কে যা শুনেছি তা থেকে আমি একমত এই সংগঠনের আদর্শের সঙ্গে নেতাজির আদর্শ একেবারেই মেলে না। দুটি মূল ব্যবস্থাকে কখনই একছাদের তলায় আনা যায় না। তবে আরএসএস যদি নেতাজির আদর্শকে গ্রহণ করে বা নেতাজির ধারনাগুলিকে মেনে নিতে চায় তাহলে তা খুবই ভাল হবে। কিন্তু আরএসএস ও নেতাজির ধারনা বা আদর্শের অনেক পার্থক্য রয়েছে।

 

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...