Friday, June 12, 2026

বাতিল জাতীয় কুস্তি সংস্থার সাধারণ সভার বৈঠক

Date:

Share post:

বাতিল হয়ে গেল জাতীয় কুস্তি সংস্থার সাধারণ সভার বৈঠক। এমনকি কেন্দ্রের নির্দেশে বন্ধ রাখা হল কুস্তির সমস্ত প্রতিযোগিতা। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌ*ন হেনস্থার অভিযোগে টালমাটাল পরিস্থিতি। আর সেই কারণেই উত্তরপ্রদেশের অযোধ্যায় জরুরি ভিত্তিতে জাতীয় কুস্তি সংস্থার সাধারণ সভার বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু যেহেতু কেন্দ্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুস্তি সংক্রান্ত সব কিছু বন্ধ থাকবে, আর সেই কারণেই বাতিল হল বৈঠক।

গত শুক্রবার নয়াদিল্লিতে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেছে ভারতীয় অলিম্পিক্স কমিটি। পিটি ঊষার নেতৃত্বাধীন কমিটি বৈঠকের পরে একটি ৭ সদস্যের কমিটি তৈরি করে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানানো হয়।

সম্প্রতি জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌ*ন হেনস্থার অভিযোগ তুলেছেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। এই অভিযোগের পরে সংস্থার সহ-সভাপতি বিনোদ তোমরকে বরখাস্ত করে কেন্দ্র। কুস্তি ফেডারেশন যাতে সঠিক ভাবে কাজ করে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্র। গত শনিবার কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ তুলে নিয়েছেন কুস্তিগিররা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন বজরংরা। যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ততদিন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণকেও।

 


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...