Sunday, March 15, 2026

জোকা-তারাতলা রুটে মাত্র তিনদিন মেট্রো পরিষেবা !

Date:

Share post:

উদ্বোধনের পর থেকে সেভাবে সাফল্যের মুখ দেখে নি নয়া মেট্রো রুট (Metro Route)। যাত্রী শূন্যতায় জেরবার মেট্রো (Metro)। শুরু থেকে লোকসানের মুখ দেখেছে এই সার্ভিস। আধিকারিকদের অনেকের মত, এসপ্ল্যানেড (Esplaned)পর্যন্ত সম্প্রসারিত না হওয়া পর্যন্ত এই ভাবেই হোঁচট খেতে হবে জোকা তারাতলা রুটের (Joka Taratala Metro)মেট্রোকে। এরমধ্যে আবার যাত্রীদের জন্য খারাপ খবর । সপ্তাহে তিনদিন চলবে মেট্রো, তবে সেটা শুধু আগামী সপ্তাহের জন্য। মেট্রো রেল সূত্রে খবর আগামী সোমবার নেতাজির জন্মদিন ও বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বন্ধ থাকবে জোকা-তারাতলা মেট্রো (Joka Taratala Metro)। স্বভাবতই যাত্রীরা শুধুমাত্র মঙ্গল, বুধ ও শুক্রবার মেট্রো পরিষেবা পাবেন।

উদ্বোধনের পর থেকে নির্দিষ্ট রুটে মেট্রো চললেও চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছে রেল। এমনিতেই পাঁচদিন মেট্রো চলে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সচল থাকে এই রুটটি। সামান্য দেরিতে স্টেশনে ঢুকে মেট্রো ফসকে গেলে যাত্রীদের পাক্কা এক ঘণ্টা অপেক্ষা করতে হয় পরবর্তী পরিষেবা পেতে। তার মাঝে আবার এত ছুটি, তাই সব মিলিয়ে আগামী সপ্তাহে মেট্রোর সংখ্যাটা আরও কমতে চলেছে।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...