Monday, May 18, 2026

নিজের করা এক বিশেষ গোল দেখে আবেগপ্রবণ মেসি

Date:

Share post:

নিজের করা গোল দেখে আবেগপ্রবণ হয়ে পরলেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি। দেশ এবং ক্লাবের হয়ে প্রচুর গোল করেছেন মেসি। সম্প্রতি আর্জেন্তিনার এক টিভি চ্যানেলে তাঁর বাছাই কিছু গোলের ভিডিও দেখছিলেন মেসি। সেখানেই তাঁর করা গোল দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী।

মেসির সামনে চালানো হয়েছিল তাঁরই কিছু গোলের ভিডিও। ক্যামেরা তাক করা ছিল মেসির দিকেও। তাঁর প্রতি মুহূর্তের আবেগ খুঁটিয়ে দেখার জন্য। সেখানে দেখা যায় বেশির ভাগ গোলের ক্ষেত্রেই মেসি শুধু হেসেছেন। কিন্তু ২০২১-এ ব্রাজিলের মাটিতে তাদেরই হারিয়ে কোপা আমেরিকা জয় ভুলতে পারেননি লিও। সেটিই মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি। মারাকানা স্টেডিয়ামে মেসির নাম ধরে চিৎকার করছিলেন সমর্থকরা। আর সেই দেখে প্রথমে মৃদু হেসে ওঠেন মেসি। আর তারপরেই চোখ ছলছল করে লিওর। হাত দিয়ে চোখের জল মুছতে থাকেন লিও। এরপরই মেসি বলেন,” মনে হয় ফুটবল জীবনে এটাই আমার সবচেয়ে ভাল মুহূর্ত।” যদিও এখানে ২০২২ বিশ্বকাপের তাঁর গোলের মুহূর্ত তুলে ধরা হয়নি।

আরও পড়ুন:২০১৪ সালে বিশ্বকাপের সেরা পুরস্কারের যোগ‍্য ছিলেন না মেসি, দাবি প্রাক্তন ফিফা সভাপতির


 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...