Sunday, June 14, 2026

শীতের ইনিংস কার্যত শেষ! মাঘেই গরমের ‘দুঃসংবাদ’ হাওয়া অফিসের  

Date:

Share post:

রাজ্য থেকে বিদায়ের পথে শীত (Winter)। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলেই মত আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে। আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। পরবর্তী দু-তিনদিনও পরিস্থিতি একইরকম থাকবে। তবে সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। কিন্তু বেলা গড়ালেই গরম বাড়বে। উপকূলের জেলাগুলিতেই সেই সম্ভাবনা বেশি। কলকাতায় (Kolkata) দিনের বেলায় শীতের আমেজ পাওয়া যাবে না।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হবে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি।

তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে সোমবার দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকা এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। আর সেকারনেই আগামী ২৪ ঘন্টায় পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...