Tuesday, May 12, 2026

ফের অস্ট্রেলিয়ার মন্দিরে হাম*লা! শান্তিপ্রিয় ইসকনের দেওয়ালে অশা*ন্তির কালো স্প্রে   

Date:

Share post:

ফের অস্ট্রেলিয়ার মন্দিরে (Australia) হামলা। এবার মেলবোর্নের (Melbourne) অ্যালবার্ট পার্কে ইসকন (Iskcon) মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থীদের স্লোগান লেখার অভিযোগ। গত একমাসে এই নিয়ে অস্ট্রেলিয়ায় পরপর তিনটি মন্দিরে তাণ্ডব চালাল খলিস্তানপন্থীরা। মেলবোর্নের ওই মন্দিরের দেওয়ালে স্প্রে পেন্ট দিয়ে খলিস্তানপন্থী নেতা ভিন্দারওয়ালেকে সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে একাধিক স্লোগান লেখা হয়েছে। সোমবার ভোরে মন্দিরের দেওয়ালে স্লোগান নজরে আসে কর্তৃপক্ষের। তবে এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত ইসকনের শান্তিপ্রিয় ভক্তরা। ইতিমধ্যে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। তবে হামলাকারীরা এখনও অধরা।

ঘটনায় ইসকন মন্দির (Iskcon Temple, Melbourne) কর্তৃপক্ষ জানিয়েছে, উপাসনাস্থলে এই হামলায় তাঁরা হতবাক। অন্যদিকে, পরপর মন্দিরে তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ প্রবাসী ভারতীয়রাও। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে চরম শাস্তির দাবি তুলেছেন তাঁরা। উল্লেখ্য, গত ১২ দিনে এই নিয়ে পরপর তিনবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ। ১২ জানুয়ারি মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে খলিস্তানপন্থীদের স্লোগান লেখা হয়। সেই ঘটনার রেশ না কাটতে ১৭ জানুয়ারি ক্যারাম ডাউনসে শ্রী শিব বিষ্ণু মন্দিরে (Shri Shiva Vishnu Temple) পোঙ্গল উৎসবের মাঝেই খালিস্তানপন্থী স্লোগান নজরে আসে। মন্দিরে ঢুকে তছনছ করা হয় বেশ কিছু সম্পত্তি। তারও আগে মেলবোর্নেরই স্বামীনারায়ণ মন্দিরেও হিন্দুত্ব বিরোধী স্লোগান লেখা হয়েছিল। কালো কালিতে দেওয়ালে লেখা ছিল, ‘খালিস্তান জিন্দাবাদ’, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’-এর মতো স্লোগান। তা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে বহুত্ববাদে বিশ্বাসী সংগঠনগুলি একসঙ্গে আলোচনায় বসে। ভিক্টোরিয়া প্রদেশেই জরুরি বৈঠক হয়।

আর এবার ইসকন মন্দিরে একই ঘটনার পুনরাবৃত্তি। ইসকনের জনসংযোগ বিভাগের কর্তা ভক্ত দাস বলছেন, অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা থেকে যা যা ঘটছে, তা আমরা ভাবতেও পারিনি। আমরা আতঙ্কিত, বিধ্বস্ত। পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে যাতে অপরাধীদের খুঁজে বের করতে পারে।

 

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...