Friday, April 10, 2026

বজবজ জুটমিলে বিধ্বংসী অগ্নি*কাণ্ড: নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

বিধ্বংসী আগুনে ভস্মীভূত বজবজ (Budgebudge) জুটমিল। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার, বিকেল সাড়ে চারটে নাগাদ জুটমিলে (Jute Mill) আগুন (Fire) লাগে বলে স্থানীয় সূত্রে খবর। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন যায়। পরে আরও ৭টি ইঞ্জিন পৌঁছয়। বিধ্বংসী আগুনের ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

নেতাজি জন্মদিবস উপলক্ষ্যে এদিন বজবজ জুটমিল বন্ধ ছিল। বিকাল সাড়ে চারটে নাগাদ হঠাৎ করেই জুটমিলের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপর লেলিহান শিখা দেখা যায়। দমকলকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ভিতরে দাহ্য পদার্থ, পাটের স্তূপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায়, পরে দফায় দফায় আরও ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনীও। এদিন ছুটির দিন হওয়ায় এবং বজবজ জুটমিল বন্ধ থাকায় ভিতরে কেউ ছিলেন না।

আরও পড়ুন- সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়

 

Related articles

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...