Monday, June 22, 2026

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

সমস্ত জল্পনার অবসান। একাধিক নাম নিয়ে চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে। অবশেষে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সাগরদিঘি উপনির্বাচনে ঘাসফুল প্রতীকে লড়বেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হতে চলেছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে টানা তিনবারের তৃণমূল বিধায়ক ছিলেন সদ্য প্রয়াত সুব্রত সাহা। একুশের বিধানসভা ভোটের পর তাঁকে রাজ্যের মন্ত্রীও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

গত ২৯ ডিসেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হন সুব্রতবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও মৃত্যু হয় তাঁর। সুব্রতবাবুর প্রয়াণের পর সাগরদিঘি বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। এবার সেই আসনেই তাঁর মৃত্যর একমাসের মধ্যেই হতে চলেছে উপনির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সবপক্ষ। এবার সবার আগে প্রার্থী ঘোষণা করে দিল রাজ্যের শাসক দল।

আরও পড়ুন- পাখির চোখ বিধানসভা নির্বাচন: মঙ্গলে ফের মেঘালয়ে অভিষেক, হবে ইস্তেহার প্রকাশ

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...