Wednesday, May 6, 2026

আজ ম‍্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করতে মরিয়া টিম ইন্ডিয়া

Date:

Share post:

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচ। ইতিমধ্যে মধ‍্যে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। ভারত আপাতত ২-০-তে এগিয়ে। শুধু শেষ ম্যাচ জিতলে ৩-০ হয়ে যাবে। হয়ে যাবে হোয়াইটওয়াশও।

তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও কিউইদের হালকাভাবে নেওয়ার ব্যাপার নেই। এখন সব ম্যাচই মিশন ২০২৩ বিশ্বকাপের অংশ। ফলে রোহিত ও রাহুল দ্রাবিড়ের সামনে ঘর গুছিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। উমরান মালিককে ইন্দোরে ফেরানো হতে পারে। তাহলে বসবেন শার্দূল ঠাকুর। যুজবেন্দ্র চ‍্যাহাল এই সিরিজে এখনও খেলেননি। তাঁকে একটা সুযোগ দেওয়া হতে পারে। তবে খুব বেশি পরিবর্তনের রাস্তায় হাঁটবেন না রোহিত-দ্রাবিড়রা।

রায়পুরে লো-স্কোরিং ম্যাচে রোহিত হাফ সেঞ্চুরি করেছেন। শুভমন গিল তার আগের ম্যাচে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি রায়পুরে রান না পেলেও ভাল ফর্মে আছেন। তবে সূর্য বা ঈশান এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। বোলিংয়ে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি উইকেটের মধ্যে রয়েছেন। কুলদীপও তাই। রোহিত তাঁর বোলিং লাইন আপে বেশি পরিবর্তন করেন কিনা সেটাই দেখার।

নিউজিল্যান্ডের কাছেও এটা বিশ্বকাপের স্টেজ রিহার্সাল। যেহেতু বিশ্বকাপ এবার ভারতেই হবে। কিন্তু দল হিসাবে তারা খেলতে পারছে না। ব্রেসওয়েল বা স্যান্টনার ভাল খেলছেন। তবে অধিনায়ক লাথাম, ওপেনার ডেভিড কনওয়ের ব্যাটে রান নেই। এই সিরিজে  উইলিয়ামস, সাউদি ও বোল্ট নেই। নিউজিল্যান্ডকে এখানে এসে তারই খেসারত দিতে হচ্ছে। অন্তত পরিস্থিতি সেটাই বলছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...