Wednesday, June 3, 2026

ফুটবল মাঠে হলুদ-লাল কার্ডের বদলে সাদা কার্ড, গড়ল নজির

Date:

Share post:

ফুটবল মাঠে দেখানো হল সাদা কার্ড। হ‍্যাঁ ঠিকই শুনছেন। লাল কার্ড বা হলুদ কার্ড নয়। দেখানো হল সাদা কার্ড। ঘটনাটি ঘটেছে পর্তুগালে। মহিলা পর্তুগিজ কাপের কোয়ার্টার ফাইনালে বেনফিকার মুখোমুখি হয়েছিল স্পোর্টিং লিসবন। আর সেই ম্যাচে লাল বা হলুদ কার্ড দেখানোর পরিবর্তে সাদা কার্ড দেখিয়ে দিলেন রেফারি! কিন্তু কেন জানেন?

সাদা কার্ড দেখানো হল ফুটবলে ফেয়ার প্লেকে উৎসাহিত করার জন্য। হলুদ বা লাল কার্ড সাধারণত মাঠে বা মাঠের সাইডলাইনে ফুটবলারদের সাবধানের জন্য ব‍্যবহার করা হয় । কিন্তু এই সাদা কার্ডের বিষয়বস্তু একেবারে অন্য। এই সাদা কার্ডটি ব্যবহার করা হয় ফুটবলে ফেয়ার প্লেকে উৎসাহিত করার জন্য। বেনফিকা-স্পোর্টিং ম্যাচে স্টেডিয়ামের এক দর্শককে জরুরি চিকিৎসা দিতে ছুটে যান দুই দলের চিকিৎসকরা। আর তাদের এই মহৎ কাজকে স্বাগত জানাতে সেই চিকিৎসকদের সাদা কার্ড দেখান রেফারি। আর এই ঘটনাই দৃষ্টি আর্কষণ করেছে গোটা বিশ্বে।  ফুটবল ম্যাচের বাইরে এই সাদা কার্ড তৈরি করেছে এক অনন্য ইতিহাস।


Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...