Sunday, May 17, 2026

আমি বাংলাকে ভালোবাসি: বাংলায় ‘হাতেখড়ি’ রাজ্যপালের, মালায়ালামে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কথা মতো সরস্বতী পুজোয় (Sataswati Puja) রাজভবনে আনুষ্ঠানিকভাবে বাংলা (Bengali) শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সাধারণতন্ত্র দিবসের (Republic Day) বিকেলে রাজভবনের চা চক্রেই বাংলায় হাতেখড়ি হল রাজ্যের সাংবিধানিক প্রধানের। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালকে ‘বর্ণপরিচয়’ উপহার দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose), বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Ray)-সহ বিশিষ্টরা।

এদিন বিকেল পাঁচটা নাগাদ রাজভবনের লনের মঞ্চের লালপাড় হলুদ শাড়ি পরা খুদে ‘গুরু’ রাজ্যপালকে বাংলায় হাতেখড়ি দেওয়ায়। আনন্দ বোসের হাতে ধরে স্লেটে অ-আ লেখা শেখায় খুদে ছাত্রী। রীতি মেনে স্বরবর্ণ উচ্চারণ করেন রাজ্যপাল। গুরুদক্ষিণা হাতে তুলে দেন ছোট বালিকার হাতে। এছাড়াও বেতনের একাংশ কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার হিসেবে দেবেন রাজ্যপাল।

এরপর বক্তব্য রাখতে উঠে রাজ্যপাল বলেন, তিনি বাংলা শিখতে চান। বলেন, “আমি বাংলাকে ভালোবাসি। বাংলার মানুষকে ভালোবাসি। সুভাষচন্দ্র বোস আমার দেশ নেতা”। রাজ্যপাল বক্তৃতা শেষ করেন, “জয় বাংলা, জয় হিন্দ” বলে।

বক্তৃতা দিতে উঠে রাজ্যপালের মাতৃভাষা মালায়ালামে তাঁকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলা বলতে উৎসাহী রাজ্যপাল। আমাদের কাছে এটা গর্বের বিষয়।” মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় ভাষা শেখা অত্যন্ত জরুরি। তিনি নিজেও মালায়ালাম স্লেটে লিখেছেন। একটি ছাত্রী রাজ্যপালকে হাতেখড়ি দেওয়ানোয় অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী। তিনি জানান, ছোটদের শিক্ষার বিষয় গুরুত্ব দেওয়াটা তাঁদের কর্তব্য।

কর্মজীবনের শুরুতে দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছেন সিভি আনন্দ বোস। কবিগুরুর কবিতাও মুখস্থ আওড়াতে দেখা গিয়েছিল তাঁকে। ২৩ জানুয়ারি শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদানের পরে নিজের পূর্ব কর্মস্থল এসবিআই-এর শাখাতেও যান রাজ্যপাল। কিছুক্ষণ সময় কাটান নিজের প্রাক্তন কর্মস্থলে। রাজ্যে আসার পর থেকেই বাংলা ভাষা শিক্ষার বিষয় আগ্রহ প্রকাশ করেছিলেন সিভি আনন্দ বোস। সরস্বতী পুজোর দিন থেকেই আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া শুরু হল।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...