Friday, May 15, 2026

পরীক্ষার্থীদের প্রশ্নগুলির উপর বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা হবে, ‘পরীক্ষা পে চর্চা’-য় মোদি

Date:

Share post:

‘পরীক্ষা পে চর্চা’-য় পরীক্ষা দিতে হয় তাঁকেও। কিন্তু সেই পরীক্ষা দিতে ভালই লাগে তাঁর। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে দাঁড়িয়ে শুক্রবার একথা বললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “পরীক্ষা পে চর্চা আমারও পরীক্ষা। দেশের কোটি কোটি পরীক্ষার্থী আমার পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা দিতে ভালই লাগে। কারণ এর মাধ্যমে কোটি কোটি প্রশ্নের সম্মুখীন হই আমি। কেউ কেউ তো ব্যক্তিগত সমস্যা নিয়েও প্রশ্ন করে। এর মাধ্যমে দেশের যুব সমাজ কী ভাবছে, তার একটা ধারনা মেলে। আমার টিমকে বলেছি এই প্রশ্নগুলিকে গুছিয়ে রাখতে। ”

বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির ‘কর্তব্য পথ’ কুচকাওয়াজ করে সেনা। এদিনের ‘পরীক্ষা পে চর্চা’-র অনুষ্ঠানে সেই প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে। পড়ুয়াদের তিনি প্রশ্ন করেন, “তোমরা কর্তব্য পথের অনুষ্ঠান দেখতে গিয়েছিলে?” “কুচকাওয়াজ তোমাদের কেমন লেগেছে? বাড়ি গিয়ে তোমরা কী বলবে?” এর পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে একটু মজার ছলে প্রধানমন্ত্রী বলেন, আমি শুধু তোমাদের প্রশ্নের উত্তরই দেব তো? অন্য কোনও কাজ করব নাতো?” তিনি বলেন, “ঠিক আছে, তোমাদের সব প্রশ্নের উত্তর দেব।”

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান করে আসছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবার ৩৪ লাখ রেজিস্ট্রেশন জমা পড়েছিল বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...