Monday, June 8, 2026

ওড়িশার কাছে ৭ উইকেটে হারল বাংলা

Date:

Share post:

ঘরের মাঠে মরশুমের প্রথম হার বাংলার। এলিট গ্রুপের শেষ ম‍্যাচে ইডেনে ওড়িশার কাছে ৭ উইকেটে হারল মনোজ তিওয়াড়ির দল। আর এই হারের ফলে বাংলার অপাজিত থাকার দৌড় থামল। এবারের রঞ্জিতে প্রথম হারের মুখ দেখল লক্ষ্মীরতন শুক্লার দল। তবে ম‍্যাচ হারলেও আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা। শুক্রবার ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১২ রান তুলে নেয় ওড়িশা। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ২৭৬ রানে।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে হল মনোজদের। তুলনায় দুর্বল ওড়িশার কাছে হারতে হল রঞ্জি ট্রফির গ্রুপের শেষ ম্যাচে। শুক্রবার সকালে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৬ রানে। এরপর জয়ের জন্য ওড়িশার প্রয়োজন ছিল ১১২ রান। সহজেই সেই রান তুলে নেয় ওড়িশা।

তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসের রান ছিল ৩ উইকেটে ২২০। উইকেটে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ এবং অধিনায়ক মনোজ তিওয়াড়ি। বৃহস্পতিবারই শতরানের ইঙ্গিত ছিল অভিমন্যুর ব্যাটে। তিনি হতাশ করেননি দলকে। তাঁর ব্যাট থেকে এল ১০১ রানের ইনিংস। ১৪টি চার দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস। শতরান করলেও দলকে জয় এনে দিতে পারলেন না তিনি। অনুষ্টুপকে ছাড়া বাংলার ব্যাটিং লাইন আপ খাপছাড়া দেখিয়েছে।


Related articles

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...