Sunday, May 31, 2026

কিউইদের কাছে প্রথম ম‍্যাচ হেরে রাঁচির পিচকে কাঠগড়ায় তুললেন হার্দি

Date:

Share post:

শুক্রবার রাঁচিতে নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-২০ ম‍্যাচ হারে ভারতীয় দল। কিউইদের কাছে ২১ রানে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের পর পিচকে কাঠগড়ায় তুললেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বল, রাঁচির পিচ বুঝতে পারিনি।

শুক্রবার ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” আমার মনে হয় বল এভাবে ঘুরবে সেটা কেউ বুঝতে পারেনি। দুটো দলের কাছেই চমক ছিল। ভেবেছিলাম পুরনো বলে স্পিন হবে। কিন্তু নতুন বলে অনেক বেশি স্পিন হয়েছে। তবে উইকেটের দোষ দেওয়া যাবে না। সবরকম উইকেটে খেলতে হবে আমাদের।”

এখানেই না থেমে হার্দিক আরও বলেন,” এই উইকেটে ১৬০ রান ঠিক ছিল। কিন্তু শেষ দিকে আমরা খারাপ বল করেছি। শেষ ওভারে ২৭ রান দিয়েছি। তবে দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। এই ধরনের ম্যাচ থেকে ওদের শিক্ষা নিতে হবে।”

তবে ম‍্যাচ হারলেও সূর্যকুমার যাদবের প্রশংসা করলেন হার্দিক। তিনি বলেন,” সূর্য যতক্ষণ খেলছিল, আমরা খেলায় ছিলাম। ও আউট হতেই চাপ হয়ে গেল। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেছিল। কিন্তু জরুরি রান অনেক বেশি হয়ে গিয়েছিল।”


Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...