Sunday, June 21, 2026

খারাপ সময় পিছু ছাড়ছে না আফগানদের! প্রবল ঠাণ্ডায় লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

আফগানিস্তানে (Afghanistan) এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা প্রবল ঠাণ্ডায় চলতি মাসে কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে। ঠাণ্ডার কবলে পড়ে প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার গবাদি পশুও (Animals)। স্থানীয় সাংবাদ মাধ্যম সূত্রের খবর, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড (Record) ছুঁয়েছে। মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এখানেই শেষ নয়। এই ভয়ংকর শৈত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে জানিয়েছে কাবুলের (Kabul) আবহাওয়া দফতর। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই প্রবল শীতের সঙ্গে লড়াই করার মতো পর্যাপ্ত জ্বালানিও (Fuel)  আফগানদের কাছে। যার ফলে বেঁচে থাকাটাই এখন আফগানদের কাছে প্রধান চ্যালেঞ্জ।

উল্লেখ্য, গত ১৫ বছরের শীতলতম জানুয়ারি মাসের সাক্ষী কাবুল-সহ (Kabul) গোটা দেশ। কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে -৩৪ ডিগ্রি সেলসিয়াসে। তার প্রভাবেই চলতি মাসে আফগানিস্তানে ১৬২ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। তার মধ্যে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে মোট ৮৪ জনের। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ও ভিডিওগুলিতে আফগানিস্তানের মধ্য ও উত্তর প্রদেশে ভারী তুষারপাতের ছবি দেখা যাচ্ছে। ইতিমধ্যে অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ করে দেশের তাপমাত্রা কমে যাওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে।

তালিবান শাসনে একেই জেরবার আফগানিস্তান। অর্থনৈতিক সংকটে অনাহারে মৃত্যু হচ্ছিল বহু মানুষের। তার মধ্যে এবার শীতের কামড়ে প্রাণ খোয়াচ্ছেন সাধারণ নাগরিকরা। ভয়ংকর শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। পরিস্থিতি এতটাই খারাপ যে শীতের হাত থেকে বাঁচতে কাবুল শহরে দিনের বেলা শিশুরা প্ল্যাস্টিক কুড়িয়ে বেড়াচ্ছে। রাতে ওই প্লাস্টিক পুড়িয়ে বাঁচার চেষ্টা করছে পরিবারগুলি।

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...