Friday, June 26, 2026

নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত

Date:

Share post:

নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। রবিবার কিউইদের ৬ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের ফলাফল ১-১। ম‍্যাচের সেরা সূর্যকুমার যাদব।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন স্টানার। ফিন অ‍্যালন করেন ১১ রান। কনওয়ে করেন ১১ রান। ভারতের হয়ে দুটি উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চ‍্যাহাল, দীপক হুডা এবং কুলদীপ যাদব।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ২৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। ১১ রান করেন শুভমন গিল। ১৯ রান করেন ইশান কিষান। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন মিচেল ব্রেশওয়েল এবং ইশ সোদি।


Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...