Friday, June 26, 2026

আজ বইমেলা উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বইপ্রেমীদের মহোৎসব কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার ৪৬তম বছর। আজ দুপুর দুটোয় বইমেলা প্রাঙ্গণে ২০২৩-এর বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট মানুষ। এবারের থিম কান্ট্রি স্পেন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে মেলা।

আরও পড়ুন:আজ বইমেলা উদ্বোধনের পরই জেলা সফরে রওনা দেবেন মুখ্যমন্ত্রী

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার অনেক বেশি প্রকাশন সংস্থা অংশগ্রহণ করছে। অংশ নিচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান সহ বিশ্বের প্রায় ২০টি দেশ। প্রথমবার অংশ নিচ্ছে থাইল্যান্ড। থাকছে বাংলাদেশের ৭০টি প্রকাশন সংস্থা। ৪ ফেব্রুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস। আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। চলছে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ প্রকাশের শতবর্ষ। বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে চিলড্রেন প্যাভেলিয়ন। ৫ ফেব্রুয়ারি বইমেলায় পালিত হবে শিশুদিবস।


বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিভিন্ন লেখকের নানা বিষয়ের বই। বেরোচ্ছে বেশকিছু পত্রিকার বিশেষ সংখ্যা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মহানগর বুঁদ হয়ে থাকবে বই মহোৎসবে। মেলার কয়েকদিন বইপ্রেমীদের আসা-যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এর জন্য সল্টলেকের ময়ূখ ভবন কমপ্লেক্সে অস্থায়ী ভাবে আরও একটি বাস টার্মিনাস তৈরি করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য থাকছে বিশেষ পুলিশি ব্যবস্থা।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...