Sunday, June 21, 2026

প্রার্থনা চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! পাকিস্তানে মৃত অন্তত ১৭, জখম ৮০

Date:

Share post:

প্রার্থনা চলাকালীন পাকিস্তানের(Pakistan) পেশোয়ারে(Peshoar) ভয়াবহ জঙ্গি হামলা(Terror Attack)। যার জেরে মৃত্যু হল অন্তত ১৭ জনের মৃতের(Death) সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন কম করে ৮০ জন। বিস্ফোরণে ভেঙে পড়েছে মসজিদের(Mosque) একাংশ। ধ্বংসস্তুপের নিজে আরও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন বহু নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহত হয়েছেন অন্তত ৮০ জন। পেশোয়ারের পুলিশ প্রধান মহম্মদ ইজাজ খান সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, সোমবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ নমাজের চলাকালীন মসজিদে বিস্ফোরণ হয়। খবর পেয়ে মসজিদে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকেরা। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে পেশোয়ারের এক হাসপাতালে। উদ্ধার হয়েছে বহু মানুষের মৃতদেহ। পুলিশের তরফে জানানো হয়েছে, “বিস্ফোরণের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়েছে। তার নীচে অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে।”

Related articles

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...