Wednesday, March 18, 2026

শেষপর্যন্ত হদিশ মিলল গোপাল দলপতির, নিজেই ফোন করলেন ইডি দফতরে

Date:

Share post:

শেষপর্যন্ত হদিশ পাওয়া গেল গোপাল দলপতির।সোমবার ইডি দফতরে নিজেই ফোন করলেন গোপাল।জানা গিয়েছে, দুপুর নাগাদ তিনি নিজেই ফোন করেন ইডি দফতরে। ফোন করে নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানান গোপাল দলপতি। এমনকী তিনি জানান যে কলকাতাতেই আছেন।

আরও পড়ুনঃ কেন্দ্রের কোষাগারে মুনাফার অঙ্ক বাড়াতে রেশনে “গরিবের চাল-গম” বন্ধ করল মোদি সরকার

নিয়োগ দুর্নীতিতে তার দিকে বিপুল দুর্নীতির নিশানা। সেই গোপাল দলপতিই রহস্যজনক ভাবে উধাও হওয়ার খবর মিলেছিল। তিহার জেলে গিয়ে তাকে জেরা করার প্রস্তুতি নেয় ইডি। কিন্তু তিহার জেলের তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা ! রহস্যের জট খুলতে গোপাল দলপতির ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা কিন্তু তাঁর অন্তর্ধানের খবর মেলার পর কপালে ভাঁজ পড়ে গোয়েন্দাদের। এর মধ্যেই নিজেই খোঁজ দিলেন গোপাল।
কুন্তল ঘোষের অভিযোগ মানতে চাননি গোপাল দলপতি। তাঁকে আগামীকাল ইডি-র দফতরে আসতে বলা হয়েছে। সকাল সাড়ে দশটায় ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । বয়ান রেকর্ডের পাশাপাশি তাকে কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে।
এরই পাশাপাশি কুন্তল ঘোষের মোবাইলেও মিলেছে চাকরিপ্রার্থীদের তালিকা-সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ডিলিট করা মেসেজও সাইবার বিশেষজ্ঞদের দিয়ে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।এমনকী, কুন্তলের বাড়ি থেকে এবার ওএমআর শিট বাজেয়াপ্ত করল ইডি। তার মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করেছে ইডি। ‘আরটিআই-এর মাধ্যমে পেয়েছেন ওএমআর শিট’, জেরার মুখে দাবি করেন কুন্তল ঘোষ। কেন আরটিআই করেছিলেন, তার কোনও সদুত্তর দিতে পারেননি কুন্তল। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি।
কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড?’ প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘কুন্তলের বাড়ি থেকে পাওযা গিয়েছে ১৮৯টি ওএমআর শিট’, আদালতে জানালেন পর্ষদের আইনজীবী।

 

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...