Saturday, May 16, 2026

রাজ্যের সব পুরসভাকে কড়া নির্দেশ ফিরহাদের, কী লিখলেন চিঠিতে

Date:

Share post:

রাজ্যের সমস্ত পুরসভাকে বরাদ্দ টাকা খরচের হিসাব দ্রুত পেশ করার নির্দেশ দিয়ে চিঠি দিলেন পুর ও নগোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। চিঠিতে তিনি জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ মঞ্জুরির জন্য চূড়ান্ত অডিটেড অ্যাকাউন্টস পুরসভার তরফে জমা করা বাধ্যতামূলক। ২০১০-২০১৭ সাল পর্যন্ত, ক্যাগের বকেয়া অনুসন্ধানেরও জবাব দিতে হবে জরুরি ভিত্তিতে। পেশ করতে হবে বিধানসভায়। রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান এবং পুরনিগমগুলির মেয়রদের এই চিঠি দিয়েছেন পুরমন্ত্রী। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সেই হিসেব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, রাজ্যের বেশিরভাগ পুর কর্পোরেশন এবং পুরসভা সরকারি অর্থব্যয়ের হিসেব যথাসময়ে দাখিল করছে না। গত কয়কবছরে কেন্দ্রীয় সংস্থা সিএজি এই অভিযোগ করেছে বারবার। সেই সূত্রেই ফিরহাদ রাজ্যের পুরসভাগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, অধিকাংশ কর্পোরেশন এবং পুরসভা চূড়ান্ত পরীক্ষিত হিসেব দিচ্ছে না। ক্যাগের (CAG) বকেয়া অনুসন্ধানেরও কোনও তথ্য জমা পড়েনি। অডিট প্যারার জবাবও দিচ্ছে না। কিন্তু এই গাফিলতির কারণে ভবিষ্যতে অর্থবরাদ্দ আটকে যাবে। বহু পুরসভা বছরের পর বছর সরকারি টাকার হিসেব দিচ্ছে না। সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতেই জমা দিতে হবে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে মানুষের নিত্যপরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলির টাকা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভাগুলিকেই নাগরিকদের কাছে কৈফিয়ত দিতে হবে। তাই আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তার কাছে সমস্ত বকেয়া হিসেব জমা দিতে হবে। না হলে চরম সঙ্কটে পড়েছেন রাজ্যের কয়েক কোটি মানুষ।

আরও পড়ুন- Australia : আ*ক্রান্ত ৫ ভারতীয়, খালি*স্তানি তা*ণ্ডবে উত্ত*প্ত মেলবোর্ন

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...