Saturday, April 18, 2026

প্রয়াত সাংবাদিক অশোকতরু চক্রবর্তী

Date:

Share post:

প্রয়াত সাংবাদিক অশোকতরু চক্রবর্তী। রবিবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বেলঘরিয়ার ভাড়া বাড়িতে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭ বছর। তিন দশকের বেশি সময় আকাশবাণীর সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। অধুনালুপ্ত ভারত কথা কাগজে সাংবাদিকতা জীবনের শুরু। এছাড়া বহু পত্রপত্রিকায় লেখালেখির সুবাদে তিনি বিশিষ্ট মহলে সুপরিচিত ছিলেন। কবি, সুলেখক, চলচ্চিত্রকার হিসাবেও অশোকতরু সুপরিচিত নাম ছিলেন। দীর্ঘদিন যুক্ত কলকাতা প্রেস ক্লাবের সঙ্গেও। ২০১৩ সালে তাঁর তৈরি ‘ঢেঁড়া’ তথ্যচিত্রটি, দর্শক, সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছে। ২০১৩-এ বি এফ জে এ পুরস্কার পায় ছবিটি। প্রেস ক্লাবের সঙ্গে তাঁর ছিল সুদীর্ঘ সম্পর্ক। সোমবার বিকেলে অশোকতরুর অন্তিম ইচ্ছে অনুযায়ী তাঁর দেহ দান করা হয়। পরিবার ও সহকর্মীদের উপস্থিতিতে মরদেহ কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়। সুরসিক ও সদাহাস্য এই সাংবাদিকের প্রয়াণে কলকাতার সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে আরও ৩ জনকে জুড়লেন মমতা, কারা পেলেন জায়গা

Related articles

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...