Tuesday, June 23, 2026

কলকাতা লিগে না খেলার জন‍্য আইএফএ-এর কাছে দুঃখপ্রকাশ করল এটিকে মোহনবাগান

Date:

Share post:

কলকাতা লিগে না খেলায় আইএফএ-এর শৃঙ্খলারক্ষা কমিটির সভায় দুঃখপ্রকাশ করল এটিকে মোহনবাগান। পরপর দু’বছর কলকাতা লিগ না খেলায় আইএফএ শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠক ডেকেছিল। এই বৈঠকে এটিকে মোহনবাগানের পক্ষে থেকে যোগ দিয়েছিলেন ক্লাবের প্রতিনিধি বিনয় চোপড়া। আলোচনার পর ঠিক হয়, আগামী মরশুম থেকে কলকাতা লিগে ও আইএফএ শিল্ডে অংশ নেবে এটিকে মোহনবাগান।

এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “কলকাতা লিগে তিন বড় প্রধানের কোনও একটা দল না খেললে লিগের জৌলুস কমে যায়। এটা আমারা সকলেই মানি। ওরা আমাদের যে যুক্তি দিয়েছেন তা একেবারে ফেলে দেওয়ার মত নয়। তাদের কাছে ২৫ জন ফুটবলার ছিল না। ডুরান্ড, কলকাতা লিগ পরপর হয়েছে। সঙ্গে তাদের এএফসি কাপের ম্যাচও ছিল। ফলে তাঁরা দল গড়তে পারেননি।”

এরপাশাপাশি অনির্বাণ দত্ত আরও বলেন, ”আমাদের এটিকে মোহনবাগান কর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে তাঁরা কলকাতা লিগ খেলতে পারেননি। আমরাও বলেছি আমাদের সংবিধান অনুসারে এটা অপরাধ। তবে তাঁরা কথা দিয়েছেন, পরের মরশুম থেকে তাঁরা দল নামাবেন।” তবে শুধু কলকাতা লিগ নয়, আইএফএ শিল্ডেও খেলবে বলে জানান হয়েছে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে।

আরও পড়ুন:আগামিকাল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে নামছে বাংলা


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...