Tuesday, June 23, 2026

মুখ পুড়ল শুভেন্দুর, রাজ্যের মিড-ডে মিলকে দরাজ সার্টিফিকেট কেন্দ্রীয় দলের

Date:

Share post:

বাংলায় মিড-ডে মিলের খাবারের গুনমান খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই টিম পরিদর্শন করল স্কুলে স্কুলে। বেশ কয়েকটি বিষয় তাঁরা সমীক্ষা করে দেখেন। যেমন, কবে রান্নাঘর তৈরি হয়েছে? স্কুলে কতজন শিশু আছে? শিশুদের জন্য কবে কী রান্না হচ্ছে? তা খতিয়ে দেখেন টিমের সদস্যরা। রান্নায় কী তেল ব্যবহার করা হচ্ছে? কী মশলা দেওয়া হচ্ছে? গ্লাভস ঠিকমতো পরা হচ্ছে কিনা, সবটাই খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

মিড-ডে মিলের রান্নায় ব্যবহৃত চাল, ডাল, আলুর হিসেব নেন তাঁরা। খুটিয়ে দেখেন বাচ্চারা কোথায় বসে খায়? কোথায় থালা-বাসন পরিষ্কার হয়? সবকিছু খতিয়ে দেখার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেত্রী অনুরাধা দত্ত খুশি বলেই জানা গিয়েছে। তাঁর প্রতিক্রিয়া, ”খুব ভালো দেখলাম।”

প্রসঙ্গত, শনিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে নতুন বিতর্ক উস্কে দেন। দাবি করেন, মিড ডে মিলের টাকা অন্যত্র খরচ করেছে রাজ্য। মিড-ডে মিলের জন্য বরাদ্দ টাকা দিয়ে বগটুই কাণ্ডে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

তিনি বিষয়টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জানিয়েছেন বলেও দাবি করেন। এরপরই এদিন রাজ্যে পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল। যেটা রুটিনমাফিক হলেও, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বটে। তবে প্রতিনিধি দলের সন্তোষ প্রকাশ প্রমাণ করে গঠনমূলক নয়, নেতিবাচক রাজনীতি করতেই রাজ্যের নাম বদনাম করেন শুভেন্দু। রাজ্যের মিড-ডে মিল নিয়ে কেন্দ্রের দরাজ সার্টিফিকেটে শুভেন্দুর যে মুখ পুড়ল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে আরও ৩ জনকে জুড়লেন মমতা, কারা পেলেন জায়গা

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...