Saturday, May 23, 2026

১৮ পদক, ৮ বার পুরস্কার: মন্ত্রীকে গু*লি করা গোপাল ১২ বার পেয়েছেন ‘গুড সার্ভিস মার্কস’

Date:

Share post:

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গু*লি করে হত্যা করে খবরের শিরোনামে পুলিশ (Police) অফিসার গোপাল দাস (Gopal Das)। তবে, কর্ম জীবনে পেয়েছেন অনেক ভালো কাজের স্বীকৃতি। ২৮ বছরের কর্মজীবনে ১৮টি পদক জিতেছিলেন গোপাল।

ভালো কাজের জন্য কর্মজীবনে একাধিক স্বীকৃতি পেয়েছেন গোপাল দাস। ২০০৯-এ এএসআই পদে উন্নীত হন তিনি। ভালো কাজের জন্য ১২ বার ‘গুড সার্ভিস মার্কস’ পেয়েছেন৷ ৮ বার নগদ পুরস্কার পান৷ গান্ধি চক আউট পোস্টে ASI হিসেবে কর্মরত ছিলেন গোপাল। কর্মজীবনে একবারই ছোটখাটো শাস্তি পেয়েছিলেন তিনি৷

তবে, গোপাল দাসের মানসিক সমস্যা ছিল। একথা জানিয়েছেন তাঁর স্ত্রী জয়ন্তী দাস। এর জন্য ওষুধও খেতেন তিনি। গোপালের চিকিৎসা সংক্রান্ত সব নথি ও প্রেস্ক্রিপশন তাঁদের কাছে আছে বলে জানান তাঁর স্ত্রী। যদিও এই মানসিক সমস্যার কথা গোপালের সার্ভিস বুকে উল্লেখ করা নেই। ১২-১৩ বছর ধরে ঝারসুগুদাতেই কর্মরত ছিলেন তিনি৷ কারও সঙ্গে ওঁর কোনও বিবাদ ছিল না বলে দাবি তাঁর স্ত্রীর। গত রবিবার মেয়ে ও স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন গোপাল। সেই দিনই ঝারসুগুদায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে গুলি করেন গোপাল দাস।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...