Sunday, April 26, 2026

মহিলাদের আইপিএল-এ মুম্বই-এর কোচ হতে পারেন ঝুলন, মহারাজের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সদ‍্য ক্রিকেটের বাইশগজ থেকে অবসর নিয়েছেন। তবে বল হাতে বাইশগজে না নামলেও, ক্রিকেটকে যে আলবিদা বলবেন না, তা আগেই জানিয়ে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বলেছিলেন ক্রিকেটেই অন‍্য মেজাজে ফিরবেন। যেই কথা সেই কাজ। মহিলাদের আইপিএল-এ কোচ হচ্ছেন ঝুলন গোস্বামী। আসন্ন মহিলাদের আইপিএল-এ মুম্বই দলের কোচ হচ্ছেন বাংলার মেয়ে। মঙ্গলবার ইডেনে ম‍্যাচ দেখতে এসে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঝুলনকে প্রথমে কোচ হওয়ার জন্য আবেদন করেছিল দিল্লি ক্যাপিটালস।

এদিন ইডেন থেকে ম্যাচ দেখে বেরিয়ে যাওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা ঝুলনকে প্রস্তাব দিয়েছিলাম। তবে ও মুম্বইতে যাচ্ছে।” তবে এখনও ঝুলনের নাম সরকারি ভাবে ঘোষণা করেনি মুম্বই দল। মনে করা হচ্ছে মুম্বইয়ের কোচ হবেন তিনি।

এদিকে ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে আরও একবার অভিনন্দন জানালেন বোর্ডের প্রাক্তন সভাপতি। এর আগে টুইট করেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিন মহারাজ বলেন,”বিশ্বকাপ জেতা সব সময়ই আলাদা অনুভুতি। দারুণ খেলেছে রিচারা। বিরাট ব্যাপার।”

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...