Wednesday, June 24, 2026

‘কেন্দ্র দেউলিয়া’, তথ্য তুলে ধরে দেখালেন অমিত মিত্র

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটের আগের দিন, মঙ্গলবার প্রকাশিত হল আর্থিক সমীক্ষা। তার ভিত্তিতে মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। তিনি বলেন, অর্থনীতিতে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিরাট ফারাক থেকে যাচ্ছে। তাঁর কথায়, ” সমীক্ষায় বলা হয়েছে, ২০২৩ সালের আর্থিক বছরে জিডিপির প্রকৃত বৃদ্ধি হতে পারে সাত শতাংশ। কিন্তু ২০২২-২৩ সালের বাজেটে বলা হয়েছিল, জিডিপি বাড়বে ৯.২ শতাংশ। সুতরাং আমরা বলতে পারি, দেশের মোট জাতীয় উৎপাদন যে হারে বাড়বে বলে আশা করা হয়েছিল, তা পূরণ হয়নি।”

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র দেওয়া তথ্য অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বরে দেশে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। অমিত মিত্র বলেন, বেকারত্বের হার এখন যথেষ্ট উঁচু।এর ফলে সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। একইসঙ্গে তিনি বলেন, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাণিজ্যিক ঘাটতি হয়েছে দ্বিগুণ। ‘২২ সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে বাণিজ্যিক ঘাটতি ছিল ১৫ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। তার আগের বছর ওই সময় ঘাটতির পরিমাণ ছিল ৮ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রেও ছবিটা আশাব্যঞ্জক নয় বলে তিনি মনে করেন। তাঁর কথায়, “অর্থমন্ত্রক প্রকাশ্যে শিল্পমহলের কাছে আবেদন জানাচ্ছে, আপনারা বিনিয়োগ করুন। তা থেকেই বোঝা যায়, সরকার যে পরিমাণ বেসরকারি বিনিয়োগ হবে বলে আশা করেছিল, তা হয়নি।”

আরও পড়ুন- রুগ্ন শিল্পকে লাভের মুখ দেখাতে প্রস্তুত রাজ্য : শিল্পমন্ত্রী শশী পাঁজা

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...