Thursday, March 12, 2026

ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো, কেন জানেন?

Date:

Share post:

ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো। কেন জানেন? কোচ পেপ গার্দিওলার সঙ্গে বনিবনা হচ্ছিল না। ম্যান সিটি ছেড়ে কানসেলো এখন লিয়েনে যোগ দিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে।

নিশ্চয়ই ভাবছেন কী এমন হলো যে এই তারকা ফুটবলার দল ছাড়লেন ? আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ম্যাচে প্রথম একাদশে জায়গা পান নি। স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দেন কোচের ওপর। আর তাতেই যেন আগুনে ঘি পড়ে! কোচ ও ক্লাবের সঙ্গে কানসেলোর সম্পর্ক পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হলো এই ডিফেন্ডারকে। এক বিবৃতিতে কানসেলোকে লিয়েনে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

এ মরসুমে মাঠে কম সময় পাওয়া নিয়ে আগে থেকেই বিরক্ত ছিলেন কানসেলো। এর মধ্যে গার্দিওলার সঙ্গে বিশ্বকাপের পর থেকে তাঁর সম্পর্কের পারদটাও ক্রমাগত নীচের দিকে নামছিল। পরিস্থিতির আরও অবনতি হলে ২৮ বছর বয়সী এই তারকা দল ছাড়ার হুমকি দেন।

জানা গেছে ‌, একপর্যায়ে বায়ার্ন থেকে ধারের প্রস্তাব আসার পর ক্লাবও তাঁকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। আপাতত লিয়েনে গেলেও মরসুম শেষে ৬১ মিলিয়ন পাউন্ডে কানসেলোকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না বায়ার্ন।

সম্প্রতি একটি ম্যাচে গার্দিওলার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় কারো চোখ এড়ায়নি। উলভসের বিপক্ষে ম্যাচে তাঁকে প্রথম একাদশে না রাখায় খেলা শুরুর আগে সতীর্থরা যখন অনুশীলন করছিলেন, তখন কানসেলোকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।

কানসেলো বায়ার্নে চলে যাওয়ায় রক্ষণ সামলাতে সমস্যায় পড়তে হতে পারে সিটিকে। যদিও ক্লাবের তরফে জানানো হয়েছে, তাদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে।

 

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...