Tuesday, June 23, 2026

Entertainment : অভিনয় জগতে ইব্রাহিমের এন্ট্রি ,কাজলের সঙ্গে এক ফ্রেমে সইফ পুত্র !

Date:

Share post:

অভিনেতা হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সইফ আলি খান (Saif Ali Khan)ও অমৃতা সিংহের (Amrita Singh) ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। সিনে জগতে হাতে খড়ি হয়েছিল আগেই ,করণ জোহরের (Karan Johar)সঙ্গে সহকারী পরিচালক (Assistant Director) হিসেবে আলিয়া ও রণবীর সিং অভিনীত আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে ইব্রাহিম কাজ করেছেন। এবার অভিনয় করতে চলেছেন তিনি বলেই টিনসেল টাউনে খবর।

সইফ পুত্র ইব্রাহিম ইমোশনাল থ্রিলার ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন। যদিও সেই ছবির নাম এখনও স্থির হয় নি। এই সিনেমা দিয়েই এক নতুন পরিচালককে পেতে চলেছে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি। অভিনেতা কায়োজি ইরানি এবার নির্দেশনার দায়িত্বে। ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন ইব্রাহিম আলি খান। পৃথ্বীরাজের বিপরীতে দেখা যাবে কাজলকে।

সূত্রের খবর এটি মূলত কাশ্মীরের সন্ত্রা*সবাদের প্রেক্ষাপটের তৈরি হওয়া এক গল্প। ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হওয়ার কথা আছে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...