Wednesday, May 6, 2026

কেন্দ্রীয় বাজেটে বেকারদের কথা নেই! বাংলায় ভবিষ্যতে বিপুল কর্মসংস্থান: আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কোনও দিশা নেই। কিন্তু রাজ্য হচ্ছে কর্মসংস্থান। বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা থেকে মোদির সরকারের বিরুদ্ধে তোপ দেগে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি স্পষ্ট বার্তা দেন, বাংলা ছেড়ে বাইরে চাকরি করতে যাওয়ার দরকার নেই। এখানেই। লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে।

বাজেট নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বাজেটে বেকারদের জন্য একটি কথাও নেই। ভোটে এলে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেয়। আর ভোট চলে গেলে ৪ কোটি চাকরি খেয়ে নেবে। কারণ সব শিল্প বন্ধ।” পনেরো লক্ষ টাকা করে দেওয়ার নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি নিয়েও খোঁচা দেন মমতা। তাঁর আভিযোগ, কেন্দ্রীয় বাজেট (Budget) ‘কথার কারসাজি’। আয়কর ছাড় আসলে ‘ভাঁওতা’- তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী।

তবে, যুব প্রজন্মকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চাকরির জন্য বাইরে যেতে হবে না। ২ বছরের মধ্যে দেউচা পচামি হলে রাজ্যে লক্ষ লক্ষ কর্ম সংস্থান হবে। ডানকুনিতে ইন্ডাস্ট্রিয়াল করিডরে প্রচুর চাকরি হবে- আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন ফের চাকরি নিয়ে বিরোধীদের ষড়যন্ত্র নিয়ে সরব হন মমতা। বলেন, চাকরি দিতে গেলেই বেনিয়ম বলে আদালতে মামলা ঠুকে দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর আশ্বাস, “চাকরি আটকাতে আন্দোলন হচ্ছে, কিন্তু বাংলার ছেলেমেয়েদের সকলের চাকরি হবে, হবেই। নিয়ম মেনেই প্রত্যেককে চাকরি দেওয়া হবে।” চাকরির জন্য কাউকে ভিক্ষে করতে হবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...