Wednesday, May 6, 2026

৯০ কোটি টাকার জালি*য়াতি! চিটফান্ড মামলায় প্রবীরকে গ্রেফ*তার সিবিআইয়ের  

Date:

Share post:

৯০ কোটি টাকার জালিয়াতির (Money Laundering) অভিযোগ। অবশেষে চিটফাণ্ড মামলায় (Chit Fund) গ্রেফতার হুগলির খানাকূলের (Hoogly Khanakul) ১ নম্বর ব্লকের এক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রবীর চট্টোপাধ্যায় (Prabir Chattopadhyay)। বৃহস্পতিবার ভোরে প্রবীরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁকে ইতিমধ্যে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের করা হয়। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন খানাকুলের প্রবীর চট্টোপাধ্যায়। পরবর্তীকালে সেই মামলা সিবিআই-এর হাতে যায়।

পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে ইডি-ও (Enforcement Directorate)। এরপর চলতি বছরে জানুয়ারির ৪ তারিখ প্রবীর চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হয়।

 

 

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...