Wednesday, May 6, 2026

কেন্দ্রের দেওয়া চ্যালেঞ্জের মোক্ষম জবাব! আবাস যোজনায় বড় সাফল্য বাংলার

Date:

Share post:

সব প্রতিকূলতা পেরিয়ে বিজেপি শাসিত বহু রাজ্যকে পিছনে ফেলে নির্ধারিত সময়ের মধ্যে আবাস যোজনায় (Awas Yojna) লক্ষ্যমাত্রার সিংহভাগ বাড়ি তৈরির অনুমোদন রাজ্যের। আবাস যোজনায় রাজ্যের বরাদ্দ কোটার ৯৭ শতাংশেরও বেশি বাড়ি তৈরির অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder) জানিয়েছেন, রাজ্যে মোট ১১ লক্ষ ৩৪ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির জন্য ৩১ জানুয়ারির মধ্যে অনুমোদন দেওয়ার কথা ছিল। তারমধ্যে ১১ লক্ষের বেশি বাড়ির অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। তিনি জানান, বাকি যে বাড়ি গুলির অনুমোদন দেওয়া সম্ভব হয়নি সেখানে আবেদনকারীদের জমি নেই বলে সমস্যা তৈরি হয়েছে। যদিও তাঁদের ক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত অনুমোদনের সময় রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সরকার সেই সব আবেদনকারিদের জমি ও সেই সংক্রান্ত নথির সংস্থানের উদ্যোগ নিচ্ছে।

পাশাপাশি নবান্নের (Nabanna) তরফে জানানো হয়েছে, শেষ সাত দিনে পঞ্চায়েত দফতরের তরফে ১২ হাজারেরও বেশি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। যাঁদের পদ্ধতিগত সমস্যার জন্য অনুমোদন আটকে ছিল সরকারের নির্দেশে পঞ্চায়েত দফতরের আধিকারিকরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সমস‌্যার সমাধান করে দিয়েছেন। সরকারি সূত্রে খবর, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো কয়েকটি রাজ্য আবাস যোজনায় নিজেদের কোটা ১০০ শতাংশ পূরণ করেছে। তবে সবথেকে বেশি বাড়ির অনুমোদন বাকি রয়েছে বিহারে। তারপরেই রয়েছে কর্নাটক, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং অসমের মতো বিজেপি শাসিত রাজ্য।

উল্লেখ্য, আবাস যোজনার বরাদ্দ টাকা শুধু আটকে রাখাই নয় রাজ্য সরকার যাতে কোনও ভাবেই আবাস যোজনায় লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারে সেই চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি। আবাসের কাজ পরিদর্শনে দল পাঠিয়ে রাজ্যকে চাপে রাখার চেষ্টার পাশাপাশি নানা কঠিন শর্ত চাপিয়ে দেওয়া হয়। যার মধ্যে অন্যতম একেবারে শেষ মূহুর্তে ১১ লক্ষের বেশি বাড়ি অনুমোদন। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ৩১ জানুয়ারির মধ্যে বাড়িগুলোর অনুমোদনের কাজ শেষ করতে হবে।

নবান্নের কর্তারা জানাচ্ছেন, রাজ্যের যে ৩ শতাংশ অনুমোদন বাকি, তাঁদের বেশিরভাগের জমি নেই। সেই জমির সংস্থান সরকার করে তার কাগজপত্র ৩১ মার্চের মধ্যে জমা করলে সেগুলোও অনুমোদন পেয়ে যাবে।

 

 

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...